বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত জানার ২০ দিনেই চলে গেলেন ডিএসসিসি কর্মকর্তা

উত্তম কুমার রায়। ছবি : সংগৃহীত
উত্তম কুমার রায়। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা উত্তম কুমার রায় মারা গেছেন।

শনিবার (৪ নভেম্বর) ভোররাতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিএসসিসি পরিবার।

করপোরেশন পরিবার তার আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, উত্তম কুমার ক্যানসারে আক্রান্ত ছিলেন। শরীর খারাপ হওয়ায় পরীক্ষা করাতে গিয়ে ২০ দিন আগে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসক জানিয়েছেন তিনি ক্যানসারের চতুর্থ স্টেজের রোগী ছিলেন। তারপর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার ক্যানসার টিউমারের অপারেশন হয়। পরে অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে হস্তান্তর করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X