কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স : স্বাস্থ্যমন্ত্রী

সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যখাতে দুর্নীতির কথা আমিও জানি। এটুকু বলতে পারি, দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নিজেও কখনও দুর্নীতির ধারেকাছে যাইনি। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন, তুমি (কাজ) করো। যদি কোনো অসুবিধা হয় আমাকে টেলিফোন করো। আমি সেটাই করব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি খুব দ্রুতই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাসপাতালগুলো পরিদর্শন করতে বের হবো। আমার বিশেষ লক্ষ্য থাকবে, গ্রামের হাসপাতালগুলোর প্রতি। গ্রামের মানুষকে চিকিৎসাসেবা নিতে যেন ঢাকায় আসতে না হয়। গ্রাম থেকে যেন ভালো চিকিৎসা পায় সেটি নিয়ে আমরা কাজ করব। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবার মান বাড়াতে সাধ্যের সবটুকু দিয়ে কাজ করব।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, বিএসএমএমইউ’র ভিসি শারফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া প্রমুখ।

দিনের শুরুতে সামন্ত লাল সেন সচিবালয় আসার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালকসহ কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। মন্ত্রী সবার সঙ্গে পরিচিত হন।

সভা শেষে বেলা ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন। পরে বেলা ২টায় স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভুটান থেকে চিকিৎসা নিতে আসা কার্ম ডেমার চিকিৎসাব্যবস্থার খোঁজ নেন ও হাসপাতাল পরিদর্শন করে অন্যান্য রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X