কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালো খেজুর চেনার উপায়

বিভিন্ন জাতের খেজুর ।ছবি : সংগৃহীত
বিভিন্ন জাতের খেজুর ।ছবি : সংগৃহীত

ছোট-বড় সকলেই কমবেশি খেজুর খেতে পছন্দ করেন। খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। খেজুরের রয়েছে অনেক উপকারিতা। পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর ও ভেজাল খেজুর বিক্রি করেন। অনেক অসাধু ব্যবসায়ী চীনা ফল জুজুবিকে খেজুর বলে বিক্রি করেন। এ জন্য আসল খেজুর চেনা জরুরি। ভালো খেজুর চেনার সহজ কিছু উপায় রয়েছে।

চলুন জেনে নেয়া যাক ভালো খেজুর চেনার উপায়গুলো ...

গবেষকরা বলছেন- মাছি, পোকা বা পিঁপড়া থাকা খেজুর কেনা যাবে না। এগুলো থাকলে বুঝতে হবে খেজুরটি মেয়াদোত্তীর্ণ বা কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে। ভালো খেজুরের চামড়া কোঁচকানো হয়।

গবেষক ও চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী গণমাধ্যমকে বলেন, খেজুর কিনতে হবে কোঁচকানো চামড়া দেখে। ভালো খেজুরের চামড়া খুব একটা মসৃণ ও টানটান হবে না। খেজুর খুব বেশি মিষ্টি হলে বুঝতে হবে এতে কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে। সাধারণত দেড় বছর পর্যন্ত ভালো থাকে খেজুর। খেজুর যত পুরনো হবে, ভেতরটা তত লালচে হবে। খেজুরের ভেতরটা যদি সাদা হয়, তাহলে বুঝতে হবে খেজুরটা ভালো। খেজুর তেলতেলে হলে বা পাউডার জাতীয় কিছু থাকলে বুঝতে হবে এতে কিছু মেশানো হয়েছে। এসব খেজুর না কেনাই ভালো।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক তাহের জামিল গণমাধ্যমকে বলেন, খেজুর কেনার সময় বোঁটার দিকটায় শক্ত আবরণ আছে কি না, তা দেখতে হবে। শক্ত আবরণ না থাকলে ভেতরে নষ্ট হয়ে যেতে পারে, আর শুকনো খেজুর কিনতে হবে। ভেজা খেজুর নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

যেখানে সেখানে বিক্রি হওয়া খোলা খেজুর না কিনে ভালো দোকান বা সুপার শপ থেকে প্যাকেটজাত খেজুর কেনার এবং প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ও ভালো ব্র্যান্ড দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, কারও যদি ভালো খেজুর কেনার সামর্থ্য না থাকে, তাহলে তিনি সহজলভ্য ও পুষ্টিগুণসমৃদ্ধ দেশি যেকোনো মৌসুমি ফলও খেতে পারেন। এসব ফলের মধ্যে রয়েছে পেয়ারা, বরই, বাঙ্গি, আনারস ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X