কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার

কোস্ট ফাউন্ডেশনের লোগো
কোস্ট ফাউন্ডেশনের লোগো। ছবি : ইন্টারনেট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন। সংস্থাটির রেসিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (আরএইচএল) প্রকল্পে ‘প্রজেক্ট কো-অর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই-মেইল পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : কোস্ট ফাউন্ডেশন

পদের নাম : প্রজেক্ট কো-অর্ডিনেটর

আবেদনের বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর

পদসংখ্যা : ০১টি

কর্মস্থল : কক্সবাজার

বেতন : ৬০,০০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছরসহ মোট সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৫ জুলাই, ২০২৪

চাকরির ধরন : চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

আবেদনের শেষ তারিখ : ২০ জুলাই, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রফেশনাল/অ্যাডভান্সড ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা : যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল, রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কোবো টুলবক্স ও জিআইএসের কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। প্রকল্প এলাকা ভিজিটের মানসিকতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল ও মোটরসাইকেল বিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

ঠিকানা : মেট্রো মেলোডি (১ম তলা), বাড়ি # ১৩, রোড # ২, শ্যামলী, ঢাকা-১২০৭

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১০

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১১

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১২

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৩

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৪

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৬

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৭

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৮

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৯

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

২০
X