কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

৪১তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের অগ্রগতি জানাল পিএসসি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের সুপারিশ শেষ হলে ৪১তম বিসিএসের নন-ক্যাডার থেকে নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া ৪১তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগে কত দিন লাগতে পারে, সেটিও ঠিক করা হয়েছে।

পিএসসির একাধিক সূত্র জানায়, এখন ৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের কার্যক্রম নিয়ে ব্যস্ত পিএসসি। এতে ছয় হাজারের বেশি আবেদন জমা পড়েছে। পিএসসি আবেদনকারীদের তথ্য বিশ্লেষণ করছে। বিশ্লেষণ শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হবে। এ কাজ শেষ হতে এই সপ্তাহ লেগে যেতে পারে। এরপরই মূলত ৪১তম বিসিএসের কার্যক্রম শুরু হবে। তখন পিএসসি নন-ক্যাডারে ৪০তম বিসিএসের মতোই ৪১তম বিসিএসে পদসংখ্যা প্রকাশ করে তাতে পছন্দের পদ বাছাই করার সময় দেবে চাকরিপ্রার্থীদের। সেটি পাওয়ার পর আবেদন বিশ্লেষণ করে নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসি চলতি বছরের ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১০

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

১১

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

১২

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৫

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৬

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৭

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৮

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৯

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

২০
X