কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ বাড়ছে ৪৩তম বিসিএসে

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি : কালবেলা
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি : কালবেলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদায় ৪৩তম বিসিএসে অতিরিক্ত আরও ৪০৪ জনকে নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। বিপিএসসি সূত্র জানিয়েছে, নতুন ৪০৪টিসহ বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ২১৮টি শূন্যপদ পূরণে দ্রুতই ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করবে কমিশন।

নতুন ৪০৪টি পদের মধ্যে কর ক্যাডারে ৮২টি, খাদ্যে ২৪টি, কৃষিতে ১৯৫টি, প্রাণিসম্পদে ৮৪টি এবং রেলওয়ে (ইঞ্জিনিয়ারিং) ক্যাডারে ১৯টি পদ বাড়ানো হচ্ছে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছিল। এতে মোট ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

বিপিএসসি একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা নেয়, যেখানে ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। বিপিএসসি কর্মকর্তারা জানান, চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণের জন্য কমিশন বৈঠক করবে।

বিপিএসসি এবার ক্যাডার ও নন-ক্যাডার পদের ফলাফল একইসঙ্গে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। যদিও কমিশন সাধারণত ক্যাডার পদগুলোর ফলাফল আগে প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X