কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

৪৩তম বিসিএসে ৭০১ পদে যোগ্য প্রার্থী পায়নি পিএসসি

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি : কালবেলা
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি : কালবেলা

যোগ্য প্রার্থী না পাওয়ায় ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে মোট ৭০১টি পদে সুপারিশ করতে পারেনি পিএসসি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও নন-ক্যাডারে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

কারিগরি/পেশাগত ক্যাডারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয়সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিভিন্ন ক্যাডারের মোট ৫৫টি পদে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া যোগ্য প্রার্থী না পাওয়ায় নন-ক্যাডারে ৬৪৬টি পদে সুপারিশ করতে পারেনি পিএসসি। নবম গ্রেডের ৫৭টি এবং ১০ম গ্রেডের ৫৮৯টি পদ ফাঁকা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখের নম্বরপত্রের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের ৯ম গ্রেডের সহকারী পরিচালকের ১৪টি, ১১তম গ্রেডের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তার ৬টি এবং ১২তম গ্রেডের শ্রম কর্মকর্তার ৫টিসহ মোট ২৫টি পদ ৪৩তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার করায় ওই পদগুলোয় পিএসসি মনোনয়ন করতে পারেনি।

এ ছাড়া অর্থ বিভাগের অধীন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের এসএএস সুপারিনটেনডেন্টের ২৯টি পদ ৪৩তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার করায় ওই পদগুলোয় মনোনয়ন করা হয়নি।

এ বছরের ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। গত নভেম্বরে এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া শেষ করে তারা। গত বছরের জুলাইয়ে পিএসসি এই বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করেছিল। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছিল। এতে মোট ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১১

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১২

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৩

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৪

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১৫

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

১৬

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১৭

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১৮

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১৯

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

২০
X