কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে প্রশ্ন ফাঁস, প্রশ্ন জালিয়াতি এবং পরীক্ষার যাবতীয় কার্যক্রম স্থগিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবরে করা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ জানুয়ারি) ৫৪ জন পরীক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী মো. দেলোয়ার হোসেন।

তিনি জানান, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে নানা উপায়ে অনেকে পরীক্ষা দিয়েছেন। তাই এসব কারণে বরিশাল বিভাগের ফাতেমা আক্তারসহ ৫৪ পরীক্ষার্থী বাতিল চেয়ে রিট করেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা শিক্ষা অফিসারদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাসমূহে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি বিভগের ১৮টি জেলায় (রংপুর ৮, বরিশাল ৬, সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭। পরে ২০ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১০

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

১১

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১২

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১৩

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১৪

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৫

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৬

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৭

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৮

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১৯

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

২০
X