কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পেছাল ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের লোগো।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের লোগো।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান জানিয়েছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কিছুটা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসের মধ্যেই এ পরীক্ষা আয়োজন করা হবে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে তিনি এ তথ্য জানান।

ওবায়দুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে পরিকল্পনা অনুযায়ী ৮ ও ৯ মার্চ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। সেজন্য পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। দুই দিনে এ পরীক্ষা শেষ হবে। স্কুল পর্যায় ও সাধারণ স্কুল-২-এর পরীক্ষার পরের দিন কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

জানা গছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করেছেন। জাতীয় নির্বাচনের পর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও চলতি মাসে প্রশ্নপত্র ছাপাতে প্রেসের শিডিউল না থাকা ও মার্চের দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরুর কারণে ৮ ও ৯ মার্চে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনের উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আবারও পেছাতে হচ্ছে।

২০২৩ সালের ৪ নভেম্বর প্রকাশিত এনটিআরসিএ’র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বরের (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৪০ নম্বর পেয়ে পাশ করতে হবে প্রার্থীদের। এরপর নিজ নিজ বিষয়ের ওপর লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের ভাইভার মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১০

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১২

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৩

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৫

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৬

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৭

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

২০
X