সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজউকের ১৭ পদের প্রিলির ফল ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরির নবম ও দশম গ্রেডে ৯০টি পদের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচিও প্রকাশিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাজউকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি টেস্টের ফলাফল ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৯ মার্চ প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ৮৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

১ হাজার ৮৩১ জন প্রার্থীর মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন/এস্টেট ও ভূমি) পদে ১৬৪ জন, সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) পদে ২০ জন, সহকারী পরিচালক (হিসাব) পদে ৪১ জন, সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) পদে ৪০ জন, সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পদে ২১ জন, সহকারী অথরাইজড অফিসার পদে ৩৬২ জন, সহকারী স্থপতি পদে ১২৪ জন, সহকারী আইন কর্মকর্তা পদে ৪৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬৩ জন, সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন, সহকারী নগর–পরিকল্পনাবিদ পদে ২৮১ জন, উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৪৪ জন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪২ জন, উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ২০ জন, প্রধান ইমারত পরিদর্শক পদে ৪০ জন, ইমারত পরিদর্শক পদে ৩৮৪ জন এবং কানুনগো পদে ২১ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

প্রিলিমিনারি টেস্টের ফল ও লিখিত পরীক্ষার সূচি রাজউকের ওয়েবসাইটে দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১০

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১১

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১২

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১৪

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৫

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৬

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৮

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১৯

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

২০
X