কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা এক সময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এ সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী:

১১৮০ - ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।

১৪৩৭ - ট্রান্সসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬৩৫ - সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৩০ - ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।

১৮১০ - স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলি স্বাধীনতা ঘোষণা করে।

১৮১৮ - চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ।

১৮৫১ - ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।

১৯০৬ - টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৯ - নারীদের ভোটাধিকার দেয় নেদারল্যান্ডস।

১৯২৩ - ভারতের জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলনের ডাক দেয়।

১৯২৪ - হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।

১৯৩১ - জাপানের সেনাবাহিনী চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ভূখণ্ড মাঞ্চুরিয়া দখল করে নেয়।

১৯৩৪ - সোভিয়েত রাশিয়া লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।

১৯৩৪ - মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।

১৯৬১ - সুইডিস রাজনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৮২ - পশ্চিম বৈরুতের ছাটিলা ও সাবগার ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে গণহত্যা চালায় ইসরায়েল।

১৯৮৯ - বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।

২০০৭ - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

জন্ম:

১৮৬৭ - চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।

১৮৬৯ - বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।

১৯০৫ - অভিনেত্রী গ্রেটা গার্বো।

১৯৫৪ - মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।

১৯৭০ - ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।

মৃত্যু:

১১৮০ - ফ্রান্সের রাজা সপ্তম লুই।

১৭৮৩ - গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।

১৮৯৯ - বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।

১৯৫৬ - প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X