কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ এএম
অনলাইন সংস্করণ

২১ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার, ২১ এপ্রিল ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি

খ্রিস্টপূর্ব ৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা।

৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৫২৬ - পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে উড়োজাহাজ চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট উড়োজাহাজ চলাচল শুরু।

১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন।

১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।

২০১৯ - শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটেছে।

জন্ম

১৭৮২ - জার্মান শিক্ষাবিদ ও কিন্ডারগার্টেন শিশুশিক্ষা পদ্ধতি প্রবর্তক ফ্রেডরিক ফ্রোয়েবল। (মৃ. ১৮৫২)

১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টি।

১৮২৮ - হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক।

১৮৬৪ - মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞান, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী। (মৃ. ১৯২০)

১৮৮৯ - পল কারার, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান-সুইস রসায়নবিদ এবং শিক্ষাবিদ।

১৯০০ - বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল। (মৃ.১৯৯৩)

১৯১২ - বিমল চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা। (মৃ.১৯৯৪)

১৯১৫ - অ্যান্থনি কুইন, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (মৃ. ২০০১)

১৯২২ - অ্যালান ওয়াটকিন্স, ওয়েলশ-ইংলিশ ক্রিকেটার। (মৃ. ২০১১)

১৯২৬ - দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী।

১৯৪৫ - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার।

১৯৬৬ - সঙ্গীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।

১৯৭৯ - জেমস ম্যাকঅ্যাভয়, মার্কিন অভিনেতা।

১৯৯২ - ইস্কো, স্পেনীয় ফুটবলার।

মৃত্যু

১৯১০ - মার্ক টোয়েইন, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। (জ. ১৮৩৫)

১৯৩৮ - মুহাম্মদ ইকবাল, ব্রিটিশ ভারতের কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। (জ. ১৮৭৭)

১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৯২)

১৯৮৪ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক। (জ. ১৯০৮)

১৯৮৮ - শ্যামলকৃষ্ণ ঘোষ, বাঙালি লেখক ও সাহিত্যিক। (জ.১৯০৫)

১৯৯৬ - আবদুল হাফিজ কারদার, ভারতের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের ক্রিকেটার।

২০১৩ - শকুন্তলা দেবী, ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর। (জ.০৪/১১/১৯২৯)

২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী। (জ.১৮/০৩/১৯৩৩)

২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০১৭ - লাকী আখান্দ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সুরকার। (জ. ১৯৫৬)

২০২১ - শঙ্খ ঘোষ বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। (জ.১৯৩২)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X