কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৮ পুলিশ নিহত

সতর্ক অবস্থানে পাকিস্তানের পুলিশ। পুরোনো ছবি
সতর্ক অবস্থানে পাকিস্তানের পুলিশ। পুরোনো ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো ‘সমন্বিত’ হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ একাধিক শহরে এসব হামলা চালানো হয়।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে শনিবার (৩১ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৩টায় কোয়েটার কয়েকটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালায় সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা। কোয়েটা ছাড়াও পাসনি, মাস্তুং, নুশকি ও গওয়াদার জেলায় একযোগে গুলি ও আত্মঘাতী হামলা হয়েছে।

কোয়েটাভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দ্রুত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাগুলো পুরোপুরি সফল হয়নি। হামলাকারীরা পরিকল্পনার অভাবে ভেঙে পড়ে। তবে তিনি নিহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কয়েকজন নিরাপত্তা সদস্য অপহৃত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এলাকায় যৌথ নিরাপত্তা অভিযান চলছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি। সংগঠনটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, হামলার একদিন আগে পাকিস্তানের সামরিক বাহিনী বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার দাবি করে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশে কর্মরত অন্যান্য অঞ্চলের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির ওপর হামলা বাড়িয়েছে। তাদের অভিযোগ, এসব পক্ষ বেলুচিস্তানের সম্পদ শোষণ করছে।

এর আগে গত বছর বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়। এর ফলে দুই দিনব্যাপী অবরোধ তৈরি হয় এবং এতে বহু মানুষ নিহত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X