রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

বাঁ থেকে- আহত শিক্ষক মারুফ কারখী ও ঘাতক ওই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- আহত শিক্ষক মারুফ কারখী ও ঘাতক ওই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী বাদী হয়ে দণ্ডবিধি আইনে অভিযুক্ত ছাত্রী সামিয়া রেজার বিরুদ্ধে এই মামলা করেন।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর ১টা ৫৪ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান ফটকের সামনে ১৬ বছর বয়সী এক কিশোরী হেল্প হেল্প বলে চিৎকার করছিল। ঠিক এমন সময় সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারুফ কারখী। ওই কিশোরীর চিৎকার শুনে মোটরসাইকেল থামাতেই পেছন থেকে দৌড়ে গিয়ে শিক্ষককে ছুরিকাঘাত করে ওই কিশোরী।

কী কারণে ওই শিক্ষার্থী এমন আক্রমণ করেছে— জানতে চাইলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোছা. তাসনুভা রুবাইয়াত আমিন কালবেলাকে বলেন, প্রথমত ওই শিক্ষার্থী ক্যান্টনমেন্ট স্কুলের কারেন্ট শিক্ষার্থী নয়। দ্বিতীয়ত, বারবার একাডেমিক ডিসিপ্লিন ভায়োলেট করায় ২০২৩ সালে তাকে টিসি দেওয়া হয়। তখন থেকেই হয়তো একটি ক্ষোভ পুষে রেখেছিল।

তিনি আরও বলেন, যে শিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছে, তিনি ওই ছাত্রীর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। এমন ঘটনা ঘটানোর পর ওই শিক্ষার্থীকে স্কুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার আক্রোশ মূলত প্রতিষ্ঠানের ওপর। সে বলেছে, প্রতিষ্ঠানের যাকেই পেত, তাকেই মারত।’ শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বুধবার বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান ভাইস প্রিন্সিপাল।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান কালবেলাকে বলেন, ‘ক্যান্টনমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্রী ওই প্রতিষ্ঠানের শিক্ষককে ছুরিকাঘাতে ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X