বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বারবার ন্যাড়া হলে কি সত্যিই চুল ঘন হয়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে অনেকের চুল পাতলা হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। পুষ্টির ঘাটতি, হরমোনের পরিবর্তন, জেনেটিক প্রভাব বা মানসিক চাপ এর জন্য দায়ী হতে পারে। এ ছাড়া অতিরিক্ত রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার, অনিয়মিত জীবনযাপন বা থাইরয়েডের সমস্যাও চুলের ঘনত্ব কমায়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং চুলের যত্ন নিয়মিত রাখলে এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

চুল পড়ার সমস্যা অনেকের কাছে মানসিক চাপের কারণ। এ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে গিয়ে অনেকে মাথা ন্যাড়া হওয়াকে সমাধান মনে করেন। কেউ কেউ বিশ্বাস করেন, এতে নতুন চুল বেশি ঘন ও মজবুত গজায়।

তবে চিকিৎসকদের মতে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুলের ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, ন্যাড়া হওয়ার পর নতুন গজানো চুল আপাতদৃষ্টিতে ঘন মনে হয়। বিশেষ করে চুল ছোট থাকলে মাথায় হাত দিলে ঘনত্ব বেশি অনুভূত হয়। তবে এটি এতটা সহজ নয়। চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে। এর কারণ হলো—চুলের ঘনত্ব কমে যায়, তার সবচেয়ে বড় কারণ, মাথার ত্বকের তলায় গোড়াগুলো শুকিয়ে যায়। ওই মৃত গোড়াগুলো থেকে আর নতুন করে চুল গজায় না।

অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে ত্বকের গোড়ায় লুকিয়ে থাকা চুলের ফলিকল সক্রিয় হয়ে নতুন চুল গজাবে। তবে এটি সত্য নয়। মাথা কামালেও এমন কোনো লুকানো গোড়া থেকে চুল বের হয় না।

ন্যাড়া হওয়ার একটি সুবিধা অবশ্য আছে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, তাদের লম্বা চুল বেশি ঝরে। ন্যাড়া হওয়ার পর নতুন চুল গজালে তা সাধারণত ততটা সহজে পড়ে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X