কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস

লেবাননে গোলা ছুড়ছে ইসরায়েল। পুরোনো ছবি
লেবাননে গোলা ছুড়ছে ইসরায়েল। পুরোনো ছবি

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। বুধবার (৯ জুলাই) আইডিএফের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে অভিযানের দিনক্ষণ স্পষ্ট করে বলেনি ইসরায়েল।

দাবি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করেছে।

জাবাল ব্লাত এলাকায় একটি বিশেষ অভিযানে ৩০০তম ‘বারাম’ আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লাহর একটি ঘাঁটি শনাক্ত করে। ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং মর্টার শেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যরা এ ঘাঁটিটি ধ্বংস করেছে।

অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায়, ওদেদ ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা লাব্বুনেহর কাছে একটি বনাঞ্চলে লুকানো অস্ত্র শনাক্ত করে। যার মধ্যে ছিল একটি মাল্টিপল রকেট লঞ্চার, একটি মেশিনগান এবং কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস। এই অস্ত্রগুলোও ধ্বংস করা হয়েছে।

একই এলাকায় সৈন্যরা হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে। পরে এটি কম্ব্যাট ইঞ্জিনিয়ারদের দ্বারা ধ্বংস করা হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে আইডিএফ দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত পোস্টে মোতায়েন রয়েছে। সেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। কিন্তু এসবের দায় চাপানো হচ্ছে হিজবুল্লাহর ওপর। দাবি করা হচ্ছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল হামলা করছে। সাম্প্রতিক অভিযানও হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় পরিচালিত হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X