চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রামে টানা বর্ষণে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া পাহাড়ধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (০৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রাতভর অব্যাহত ছিল। বুধবার (০৯ জুলাই) সকালেও কখনো টিপটিপ, কখনো অঝোর ধারায় বৃষ্টি হয় নগরী ও আশপাশের এলাকায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকাল তিনটা থেকে বুধবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টি হওয়ায় নগরীর জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকার বিভিন্ন সড়ক ও গলিপথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় দুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আশীষ আচার্য বলেন, সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে দেখি চকবাজারের বাদুরতলা এলাকায় কোমরসমান পানি। অনেক কষ্টে অফিস যেতে হয়েছে।

রহিম উল্লাহ নামের এক অভিভাবক বলেন, বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দেখি কাতালগঞ্জে হাঁটুসমান পানি। কোনোমতে লির্ডাস স্কুলে গিয়ে দেখি স্কুলের নিম্নাঞ্চল ডুবে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। সপ্তাহজুড়ে বৃষ্টিপাত থাকবে৷ টানা বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি নরম হয়ে আছে। আর সামান্য বৃষ্টি হলেও পাহাড় ধসে যেতে পারে।’

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১০

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১১

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১২

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৩

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৪

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৫

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৬

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৭

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৮

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৯

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

২০
X