কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৯:৫০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ঝড়বৃষ্টিতে এসি চালানো কি নিরাপদ? হতে পারে যেসব বিপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টি এনে দিয়েছে স্বস্তির ছোঁয়া। তবে বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে বন্ধ করে রাখতে হয় ঘরের দরজা-জানালা। দীর্ঘ সময় দরজা-জানালা বন্ধ করে রাখার পর ঘরে গুমোট ভাব তৈরি হয়। যে কারণে অস্বস্তি থেকে মুক্তি পেতে এসি চালাতে বাধ্য হন অনেকেই। কিন্তু প্রশ্ন হলো ঝড়বৃষ্টির সময় কি এসি চালানো নিরাপদ?

হ্যাভকডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ঝড়বৃষ্টির সময় এসি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এ সময় প্রকৃতিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়, যার পরিমাণ প্রায় ৫০০ কোটি জুল পর্যন্ত হতে পারে। এই তড়িৎ যদি এসির সার্কিটে প্রবেশ করে, তবে মেশিন মুহূর্তেই বিকল হয়ে যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক ঝড়বৃষ্টির সময় এসি চালালে কী ধরনের বিপদ হতে পারে-

সার্কিট ব্রেকার থাকলেও ঝুঁকি

অনেকে মনে করেন, সার্কিট ব্রেকার থাকলে ঝড়বৃষ্টিতে এসি চালানো নিরাপদ। কিন্তু বাস্তব ততটা সহজ নয়। বজ্রপাতের শক্তিশালী বিদ্যুৎপ্রবাহ সার্কিট ব্রেকার কাজ করার আগেই এসি মেশিনের ক্ষতি করতে পারে। এমনকি শর্ট সার্কিটের মাধ্যমে এটি মারাত্মক দুর্ঘটনাও ঘটাতে পারে।

আর্থিং থাকলেও নিশ্চিন্ত নয়

বর্তমানে প্রায় সব বাড়িতে বিদ্যুৎ সংযোগে আর্থিং বা গ্রাউন্ডিং রয়েছ, যা বজ্রপাত থেকে যন্ত্রপাতি রক্ষার জন্য স্থাপিত। কিন্তু এই ব্যবস্থা সব সময় কার্যকর হয় না। আর্থিং থাকলেও ঝড়ের সময় এসি চালানোর কারণে দুর্ঘটনা ঘটতে দেখা গেছে।

নিরাপদ থাকার উপায়

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঝড় শুরু হলেই এসি বন্ধ করে দেওয়া উচিত। প্রবল বৃষ্টি বা বজ্রপাতের সময় এসি ব্যবহার এড়িয়ে চলা ভালো। বিশেষ করে বাইরের ইউনিটে পানি ঢুকলে শর্ট সার্কিট বা যান্ত্রিক সমস্যা হতে পারে। যদিও এমন ঘটনা সচরাচর ঘটে না, তবু নিরাপত্তার জন্য এটি সতর্কতার অংশ হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X