কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাশিফলে দেখে নিন আজ কেমন যাবে দিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জ্যোতিষশাস্ত্র বিভিন্ন সময়ের ভবিষ্যদ্বাণী করে থাকে। যেমন দৈনিক রাশিফল, যা প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎকথন করে থাকে। জ্যোতিষে ১২টি রাশির কথা উল্লেখ করা আছে। সেগুলো হলো—মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের অবস্থান অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটে যাওয়া ঘটনাও ভিন্ন ভিন্ন হয়। এ কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মঙ্গলবার (৪ জুলাই) কেমন কাটতে পারে আপনার দিন, সে সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ

কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভালো, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন।

বৃষ

শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে।

মিথুন

প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা হতে পারে।

কর্কট

অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে।

সিংহ

কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়।

কন্যা

হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় শান্তিলাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভালো হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন।

তুলা

সংগীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে।

বৃশ্চিক

মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। ব্যথা-বেদনায় ভোগান্তি। কিছু কেনার জন্য অর্থ খরচ। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।

ধনু

নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।

মকর

সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে।

কুম্ভ

ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে।

মীন

স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১০

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১১

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১২

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৪

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৫

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৬

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৭

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

১৮

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

১৯

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

২০
X