বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই ১১ লাখ টাকা!

স্মার্টফোন ব্যবহারকারী। ছবি : সংগৃহীত
স্মার্টফোন ব্যবহারকারী। ছবি : সংগৃহীত

ডিজিটাল এই যুগে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হল স্মার্টফোন। স্মার্টফোনের স্ক্রিনে ব্যয় হচ্ছে জীবনের লম্বা একটা সময়; জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান অনেক মূহুর্ত। শুধু কথা বলা বা মেসেজ আদান প্রদান নয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য ভরসা করতে হয় মোবাইলের উপর। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করার উপায় থাকে না।

তবে যদি কেউ একটি মাস স্মার্টফোন ছাড়া থাকতে পারেন, তাকে ১০ হাজার ডলার (প্রায় ১১ লাখ টাকা) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকার একটি সংস্থা। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে, ‘ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ’।

আমেরিকার বিখ্যাত দইয়ের ব্র্যান্ড ‘সিগি ডেইরী’ এমনই অবাক করা একটি প্রোগ্রাম নিয়ে এসেছে, যা মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকতে চ্যালেঞ্জ করছে। এতে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্মার্টফোন নিয়ে নেওয়া হবে এবং এক মাস তারা মোবাইল ব্যবহার করতে পারবেন না।

তবে, এই সময়ের মধ্যে প্রোগ্রামে অংশগ্রহণকারীরা একটি প্রিপেইড সিম কার্ড এবং বেসিক ফিচার ফোন পাবেন। অংশগ্রহণকারীরা এই ফোনের মাধ্যমে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ১০ জন সৌভাগ্যবান ব্যক্তি যারা এই এক মাসব্যাপী ‘ডিজিটাল ব্রেক চ্যালেঞ্জ’ জিতবেন তারা সিগির কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার করে পাবেন। একইসঙ্গে চ্যালেঞ্জে জয়ীদের তিন মাসের জন্য সিগির দই সরবরাহ করা হবে।

সিগি ডেইরি বলছে, অ্যালকোহল ছাড়তে বলার বদলে আমরা এবার বলছি, এক মাসের জন্য নিজের স্মার্টফোনটাকে ছেড়ে দেখান। আমাদের এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলে সুস্থ জীবনে ফিরে আসার জন্য মানুষকে উৎসাহিত করা।

উল্লেখ্য, সিগি ডেইরীর এ ব্যতিক্রমী প্রোগ্রামে আবেদনের সময় শেষ হয়েছে গত ৩১ জানুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X