বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৯:০৪ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের সময় ইলেকট্রিক পণ্য সুরক্ষায় যা করবেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ভয়ংকর রূপ নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল। ধারণা করা হচ্ছে রোববার (২৬ মে) দুপুর নাগাদ অতিপ্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে ঝড়টি। এখন পর্যন্ত ৭ নম্বর বিপদ সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রিমালের প্রভাবে শুধু উপকূলীয় না দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ির ইলেকট্রিক পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

বাড়িতে থাকা ফ্রিজ, টিভি, এসি, চিমনি, গিজার ও আরও যেসব ইলেকট্রিক পণ্য আছে তা নষ্ট হতে পারে। এ ছাড়া প্রভাব পড়তে পারে ফোন, ল্যাপটপের মতো দরকারি জিনিসগুলোর উপরও।

ইলেকট্রিক এসব পণ্য রক্ষায় যা যা করবেন-

ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতিতে আগেই ফোন, ল্যাপটপ, চার্জ ব্যাংক ফুল চার্জ করে নিন। এ ছাড়াও ঘরে থাকা চিমনি, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন অনেকের বাড়িতেই থাকে। এগুলোর নির্দিষ্ট কাজ সেরে রাখুন।

কাজ সেরে যন্ত্রগুলো সুরক্ষিত রাখার জন্য সুইচ অফ করে দিন। পাশাপাশি প্লাগও খুলে রেখে দিন। এতে তুমুল বজ্রপাত হলেও ইলেকট্রিক জিনিস নষ্ট হওয়ার ভয় থাকবে না।

এ ছাড়াও সার্জ প্রটেক্টর ব্যবহার করতে পারেন। এটি বজ্রবিদ্যুতের সময় অতিরিক্ত বিদ্যুৎ কোনও মেশিনে প্রবেশ করতে চাইলে তা শোষণ করে নেয়।

অনেক পণ্য এমন আছে যা ব্যাটারি দ্বাড়া চালিত হয়। এ জন্য হয়তো ভাবছেন এগুলো তো ক্ষতি হবে না, এমনটা ভাববেন না। বজ্রপাতের সময় সেগুলো ব্যবহার করা মোটেই নিরাপদ নয়।

ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে কী করবেন?

১. বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন। যাতে বাড়ির ওপর এসে না পড়ে।

২. টিনের পাতলা শিট, লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন। না হলে ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে।

৩. কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাচের জানালায় সাপোর্ট দেওয়া যায়।

৪. ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন।

৫. হালকা শুকনো খাবার রাখুন বড়সড় বিপদের জন্য।

৬. পর্যাপ্ত পানি মজুত রাখুন।

৭. যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন।

৮. বাড়ির পোষ্য ও গবাদিপশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন।

৯. বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভি খবরে নজর রাখুন। না হলে রেডিও চালিয়ে রাখতে পারেন।

১০. ঝড় থামতেই বাইরে বের হবেন না। অপেক্ষা করুন কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রেমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X