কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:০৪ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

ময়মনসিংহে চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহে চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা। ছবি : সংগৃহীত

ভারত সরকার ময়মনসিংহে অবস্থিত চলচ্চিত্র-সাহিত্য জগতের মহান ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের পৈতৃক বসতভিটা সংরক্ষণ ও পুনর্নির্মাণে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থাপনাটি ভাঙার পরিবর্তে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় সংস্কার ও পুনর্গঠনের পথে এগোনো উচিত।

বিবৃতিতে বলা হয়, বাংলা নবজাগরণের অন্যতম স্মারক এই ভিটাটি ধ্বংসের উদ্যোগ গভীর উদ্বেগের বিষয়। ভবনটি সংরক্ষণের লক্ষ্যে দুই দেশের যৌথ সাংস্কৃতিক প্রচেষ্টার মাধ্যমে সাহিত্য জাদুঘরে রূপান্তরের বিকল্প বিবেচনা করা যেতে পারে।

বাংলাদেশ সরকারের মালিকানাধীন শতবর্ষী স্থাপনাটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। ভবনটি ভেঙে আধাপাকা স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এমন পদক্ষেপ ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি সাহিত্য জাদুঘর হিসেবে সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X