বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে চুক্তি 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক এ্যাডরিয়ান ডুমুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি : কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক এ্যাডরিয়ান ডুমুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি : কালবেলা

শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মূল লক্ষ্য হলো সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ এবং সামগ্রিকভাবে গুণগত শিক্ষা বিস্তারে একযোগে কাজ করা।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার আগারগাঁও ইউনিসেফের প্রধান কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক এ্যাডরিয়ান ডুমুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং বেকারত্ব দূর করতে সিলেবাস আধুনিকায়ন বিশেষভাবে প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার ও অন্যান্য শিক্ষা ক্ষেত্রে ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরেন।

প্রস্তাবিত পার্টনারশিপ ওয়ার্কপ্ল্যান অনুযায়ী ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রদান করবে। ফিজিবিলিটি স্টাডি : স্নাতক ডিগ্রিধারীদের জন্য দেশ ও বিদেশের কর্মক্ষেত্রে বিদ্যমান চাহিদা নিরূপণ। আইসিটি সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সহযোগিতা, সফট স্কিল এবং ইংরেজি শিক্ষায় সহায়তা প্রদান। যুগোপযোগী সিলেবাস উন্নয়ন : আধুনিক ও কর্মমুখী সিলেবাস উন্নয়ন ও প্রণয়নে সহায়তা। শিক্ষার্থীদের কর্মক্ষমতা বৃদ্ধি : শিক্ষার্থীদের মানসিক প্রেরণা প্রদান এবং কর্মক্ষেত্রে তাদের কর্মক্ষম করতে একটি প্ল্যাটফর্ম তৈরি। সচেতনতামূলক ক্যাম্পেইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ের সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা। মানসিক স্বাস্থ্য ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট : মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং শিল্প ও চাকরির বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিনসহ (ভারপ্রাপ্ত) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X