ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

ফিফা। ছবি : সংগৃহীত
ফিফা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের ওপর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। পারিশ্রমিক ইস্যুতে উজবেকিস্তানের এক ফুটবলারের অভিযোগের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স বিভাগ থেকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের ২২ মে থেকে পরবর্তী তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা শেষ হবে ২২ আগস্ট। ২০২৫-২৬ মৌসুমের দলবদল কার্যক্রম ১ জুন শুরু হয়েছে, শেষ হবে ১৫ আগস্ট। যার অর্থ চলতি দলবদল কার্যক্রমে কোনো ফুটবলার নিবন্ধন করতে পারবে না ক্লাবটি। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোশন নিয়ে গত মৌসুম প্রিমিয়ারে খেলেছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ১০ দলের লিগে ঐতিহ্যবাহী ক্লাবটি অষ্টম স্থানে ছিল।

লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। একটা সময় রেলিগেশন অঞ্চলে লড়াই করলেও শেষদিকে এসে প্রিমিয়ার লিগে টিকে থাকে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। নতুন মৌসুমে টিকে থাকার জন্য দল গড়াটা এখন চ্যালেঞ্জের মুখে।

আসন্ন মৌসুমের দলবদল জটিলতা এড়াতে দ্রুত বিষয়টি সমাধানের কথা বললেন ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী।

তিনি স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এমনটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’

চলতি বছর এটি বাংলাদেশি ক্লাবের ওপর চতুর্থ নিষেধাজ্ঞার ঘটনা। তিন দফা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের ওপর ১ জানুয়ারি দুটি আলাদা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, আরেকটি ৬ জানুয়ারি দেওয়া হয়। তিনটি নিষেধাজ্ঞার মেয়াদ ছিল তিন মাসের।

এ নিষেধাজ্ঞা অবশ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জটিলতায় ফেলতে পারেনি। কারণ, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্লাবটি ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারেনি। যে কারণে দলবদল নিষেধাজ্ঞাও ছিল অর্থহীন।

ফিফার খেলোয়াড় নিবন্ধন তালিকায় দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে বর্তমান বাফুফে সভাপতি তাবিথ এম আউয়ালের সাবেক ক্লাব ফেনী সকার। ২০২২ সালের ২ আগস্ট ফিফা ক্লাবটির ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। প্রত্যাহার করার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথা। সেটা এখনো বহাল রয়েছে।

বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার অধীন ক্লাবগুলোর ওপর ফিফা ১ হাজার ৭৬টি নিষেধাজ্ঞা দিয়েছে। সে তালিকায় এখনো আছে ফেনী সকার ক্লাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা। সকার ক্লাবের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ছাড়া বাকি চারটি নিষেধাজ্ঞা তিন মাস মেয়াদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X