কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস

প্রতীকী ছবি। (সংগৃহীত)
প্রতীকী ছবি। (সংগৃহীত)

ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক বলেছিলেন, ‘জীবনের কুকিতে বন্ধুরা হলো চকোলেট চিপসের মতো’। বন্ধুত্ব এমন এক মূল্যবান সম্পদ, যা আমাদের জীবনে অনেক ভালো কিছু অর্জন করতে সাহায্য করে। জীবনজুড়ে হাজার হাজার বন্ধু হয়। জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায় কজন! সত্যিকারের বন্ধু, প্রিয় বন্ধু, পরম বন্ধু, ইংরেজিতে যাকে বলে ‘বেস্ট ফ্রেন্ড’।

আজ ৮ জুন, বিশ্ব ‌‘বেস্ট ফ্রেন্ড’ দিবস। প্রতিবছর এ দিনটিকে স্মরণীয় করতে অনেক রকমের পরিকল্পনা থাকে ‘বেস্ট ফ্রেন্ড’- কে নিয়ে।

গবেষণা বলছে, প্রতি ১২ জনে একজন হয় পরম বন্ধু। আবার একই সময়ে মানুষের দুইয়ের অধিক ‘বেস্ট ফ্রেন্ড’ থাকে না। ঠিক যেন প্রেমের মতোই ব্যাপার।

কবে পালন করা হয় বেস্ট ফ্রেন্ড ডে

প্রতি বছর ৮ জুন পালন করা হয় বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। এই বছর শনিবার পড়েছে এই দিনটি।

কেন পালন করা হয় বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস?

প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই পালন করা হয় এই দিনটি। আপনার জীবনে তার ভূমিকা কতখানি, তা মনে করিয়ে দেওয়ার মাধ্যমেই আপনি পালন করতে পারেন এই দিনটি।

বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবসের ইতিহাস

১৯৩৫ সালের ৮ জুন এই দিনটিকে পালন করার স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগস্ট মাসের প্রথম রবিবার জাতীয় বন্ধুত্ব দিবস এবং ৮ জুন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস পালন করার কথা ঘোষণা করে তারা। এই সময় এই দিনটি জনপ্রিয় না হলেও সময়ের সঙ্গে সঙ্গে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ এই দিনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বজুড়ে।

কীভাবে আপনি পালন করবেন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস

সারাদিনের ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটান। চেষ্টা করুন, তার পছন্দের জিনিস তাকে উপহার দিয়ে তাকে আনন্দ দেওয়ার। জানান, আপনি তাকে কতটা ভালোবাসেন। এভাবেই একটা দিন ধার্য রাখুন আপনার প্রিয় বন্ধুর জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

ভারত নামের একটি দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই: নেতানিয়াহু

‘আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য’

স্থলভাগে উঠে এসেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, এরপরের কর্মসূচি কী

১০

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

১১

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

১২

শত ফিলিস্তিনিকে নিজ দেশে নিলো স্পেন

১৩

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

১৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৫

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

১৮

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

১৯

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

২০
X