কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রোগীর স্বজনকে ডাক্তারের লাথি, মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রংপুরে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বজনের পেটে লাথি মারার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

রোববার (৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান।

ইউশা রহমান জানান, গত ৫ জুলাই গণমাধ্যমে প্রচারিত ‘রোগীর অবস্থা আশঙ্কাজনক, ডাক্তারকে ডাকতে গেলেই মারলেন লাথি’ শিরোনামে প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। এ ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ (সুয়োমটো) করেছে। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি আগামী ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন রংপুর জেলা প্রশাসকের নিকট জমা দেওয়ার কথা বলেছেন।

তিনি আরও জানান, সুকুমার মজুমদার নামে এক চিকিৎসকের নামে রংপুরে রোগীর স্বজনের পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি নিয়মিত রোগী দেখেন পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারে।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রোগীর ভুক্তভোগী স্বজনের নাম ছালমা বেগম। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বলেন, আমার চাচা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। ১৪ দিন আগে অসুস্থ চাচাকে নিয়ে ডা. সুকুমার মজুমদারকে দেখাই। এ সময় তিনি প্রেসক্রিপশন দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করাতে বলেন। দুই সপ্তাহ পরও চাচার অবস্থার উন্নতি না হওয়ায় পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে আসি ডা. সুকুমার মজুমদারকে দেখাতে। কিন্তু চাচার অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও তিনি সিরিয়াল দিচ্ছিলেন না। এক পর্যায়ে আমার চাচা নিঃশ্বাস নিতে পারছিলেন না। শেষে আমি ডাক্তারের রুমে গেলে উনি কোনো কিছু বলার আগেই আমার পেটে লাথি মারে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নারীকে লাথি মারার বিষয়ে ডা. সুকুমার মজুমদার বলেন, ওই নারী জোর করে চেম্বারে ঢোকার চেষ্টা করলে আমার সহকারী তাকে বাধা দেন। পরে জোর করে সে চেম্বারে ঢোকে। এতে রেগে গিয়ে আমি তাকে ধাক্কা দেই। তার পেটে লাথি মারার কথা মিথ্যা। তবে যেহেতু আমি তাকে রেগে গিয়ে ধাক্কা মেরেছি সেজন্য তার কাছে ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে যেন এমন না হয় এ ব্যাপারে সতর্ক থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আর্জেন্টিনাকে ২ গোলে হারাল ব্রাজিল

ইতিহাসের এই দিনে

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু

ছুটির সকালে ১৯ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

১০

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

১১

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

১২

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

১৪

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

১৫

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১৭

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১৮

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১৯

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

২০
X