কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লক্ষাধিক টাকা জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ির মালিককে জরিমানা করেছেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ির মালিককে জরিমানা করেছেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ির মালিককে ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, মঙ্গলবার করপোরেশনের কাঁঠালবাগান, সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ, মাহাদীনগরের মোল্লাবাড়ি, রাজাখালি, নড়াইবাগ, আগামাসি লেন, মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক, পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ০২ নম্বর ওয়ার্ডের সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ৫৫ নম্বর ওয়ার্ডের মাহাদীনগরের মোল্লাবাড়ি এলাকায় ৯০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ডের আগামাসি লেন এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ৩টি বাড়িতে লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫১ নম্বর ওয়ার্ডের পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় ১৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি, নড়াইবাগ এলাকায় ৬৫ টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি বাড়িতে লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে সতর্ক করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীন ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ২টি বাসা বাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে তিন নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক বলেন, আজকের অভিযানে ৩টি নির্মাণাধীন বহুতল ভবনে এডিস মশার লার্ভা পেয়েছি। এ সময় প্রত্যেকটি ভবনকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজকের অভিযানে ৫৩৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলায় ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X