ঢাবি প্রতিনিধি :
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে চরম উত্তেজনা বিরাজ করছে

দুপক্ষের মুখোমুখী অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করেছে। ছবি : কালবেলা
দুপক্ষের মুখোমুখী অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করেছে। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মাঝে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার, জগন্নাথ হলের পেছনের মোড়, শহীদ মিনার, চানখাঁরপুল, আনন্দবাজার, দোয়েল চত্বর পয়েন্ট ৮ থেকে ১০ হাজার আন্দোলনকারীদের দখলে। তাদের অধিকাংশের হাতেই লাঠিসোঁটা ও রড রয়েছে।

টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখা ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী লাঠিসোঁটা, হকি স্টিক ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থানে রয়েছেন।

টিএসসিতে অবস্থানরত ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ার এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে সন্ধ্যা পৌনে ৭টায় বিপুল সংখ্যক পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন হয়েছে।

সন্ধ্যা পৌনে ৭টায় শহিদ মিনার থেকে দোয়েল চত্বর, চানখাঁরপুল ও ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেইট হয়ে শহিদ মিনার পর্যন্ত মিছিল করে আন্দোলনকারীরা।

এদিকে চানখাঁরপুল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে বিকেল ৩টা থেকে এখনো সংঘর্ষ চলছে। সেখানে ইট-পাটকেলের আঘাতে অন্তত ৩০ জন আন্দোলকারী আহত হওয়ার খবর শোনা গেছে। এ ছাড়া সেখানে চারজন শিক্ষার্থী ছাত্রলীগের ছোড়া গুলিতে আহত হন। এর বাইরে, একই জায়গায় ছাত্রলীগ অন্তত ৩০টি ককটেল নিক্ষেপ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X