কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৩:৫০ এএম
অনলাইন সংস্করণ

সহিংসতা নিয়ে বিদেশে অপতথ্য ছড়ানো হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পুরোনো ছবি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পুরোনো ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ছিনিয়ে নিয়ে নাশকতা চালিয়েছে বিএনপি-জামায়াতসহ সন্ত্রাসীরা। শুধু তা-ই নয়, সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হামলা কতটা ভয়াবহ হয়েছে, তা দেশবাসী দেখেছে। বিটিভিতে যখন হামলা ও অগ্নিসংযোগ করা হয়, তখন সেখান থেকে কর্মকর্তারা ফোনে ভয়াবহ পরিস্থিতির কথা আমাদের জানিয়েছেন। তারা বলেছেন, স্যার আমাদের বাঁচান। এজন্যই সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এর আগ পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। প্রধানমন্ত্রী রায়ের বিষয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছিলেন। কিন্তু আন্দোলনকারীদের ব্যবহার করে নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা বিটিভিতে আগুন দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সেতু ভবন, বিআরটিএ ভবন তারা জ্বালিয়ে দিয়েছে। মেট্রোরেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো জ্বালিয়ে দিয়েছে। অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে চায়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X