কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:৫১ এএম
অনলাইন সংস্করণ

জাহাজ ভাঙা শিল্পে শীর্ষে যেতে পারে বাংলাদেশ : নরওয়ে রাষ্ট্রদূত

নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিকটার এসভেন্ডসার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিকটার এসভেন্ডসার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিকটার এসভেন্ডসার বলেছেন, জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশে বিশ্বমানের উন্নতি হয়েছে। এই শিল্পে বাংলাদেশ শীর্ষস্থান অর্জন করতে পারে। এখন যে নিয়মতান্ত্রিকাভাবে উন্নয়ন হচ্ছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে গেলে এই শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

মঙ্গলবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে নরওয়ের রাষ্ট্রদূত এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো খুব পছন্দ করতেন। কারণ এই দেশগুলো স্যোশাল সার্ভিসগুলো নিশ্চিত করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্যোশাল সার্ভিস সমৃদ্ধ দেশ গড়বেন।

নরওয়ের রাষ্ট্রদূত তাদের দেশে বাংলাদেশের একটি দূতাবাস স্থাপনের অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, সুবিধাজনক সময়ে দূতাবাস স্থাপনের বিষয়ে আমরা বিবেচনা করব।

চলমান কোটা আন্দোলনের বিষয়ে আদালতের রায় ও সরকারের প্রজ্ঞাপনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত। যে পরিস্থিতি তৈরি হয়েছে তার একটু সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত হবে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। করোনার সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করার বিষয় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সে সময়ে বাংলাদেশের কোভিড ব্যবস্থাপনায় আমি সন্তুষ্ট, অভিভূত।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় নরওয়েকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনিদের প্রতি নরওয়ে সহানুভূতিশীল। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X