কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দুই জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এসএন করপোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে এমনটা করা হয়েছে বলে রোববার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৭ সেপ্টেম্বর মেসার্স এসএন করপোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কাটিং কার্যক্রম চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক আহত হন এবং ১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই দুর্ঘটনার ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে, স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলীও ভঙ্গ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মেসার্স এসএন করপোরেশন (ইউনিট-২) এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করা হয়েছে এবং শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X