কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আজকের বাছাইকৃত ১০ খবর

আজকের বাছাইকৃত ১০ খবর

সারা দিনের কর্মব্যস্ততায় হয়তো কালবেলার অনেক খবর আপনার চোখ এড়িয়ে গিয়েছে। এজন্য কালবেলা অনলাইনে প্রকাশিত আজকের বাছাইকৃত ১০টি খবর আপনার জন্য তুলে ধরা হলো। দিনের শীর্ষ খবরগুলো দেখে নিন একনজরে।

০১. সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী : কাদের

সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত দেশের অর্জন ধ্বংস করার পাঁয়তারা করেছে। বিস্তারিত দেখুন...

০২. ১ আগস্ট পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় চলমান এইচএসসির আগামী সপ্তাহের আর ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও পহেলা আগস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে চলমান এইচওএসসি পরীক্ষার ৮টি পরীক্ষা স্থগিত করা হলো। বিস্তারিত দেখুন...

০৩. ফেসবুক চালুর বিষয়ে যা জানা গেল

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল রাত থেকে বাসাবাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা। তবে আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রাম খুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়নি সরকার। বিস্তারিত দেখুন...

০৪. আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ। এদিন সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাব দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিস্তারিত দেখুন...

০৫. পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আশঙ্কা ওবায়দুল কাদেরের

আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বিস্তারিত দেখুন...

০৬. আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। বিস্তারিত দেখুন...

০৭. ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে : প্রধানমন্ত্রী

ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন...

০৮. কোটা আন্দোলনের নাশকতায় শিক্ষার্থীরা জড়িত নয় : ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর অংশ গ্রহণের অস্থিত্ব এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৫ জুলাই) সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন...

০৯. বিভিন্ন জেলায় কারফিউ শিথিল

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের সার্বিক পরিস্থিতি। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। বিস্তারিত দেখুন...

১০. বিএনপি নেতা এ্যানি আটক

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ্যানির বড় ভাই হেপী চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিস্তারিত দেখুন...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X