কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০১:২৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ
সমন্বয়কদের প্রসঙ্গে আসিফ নজরুল

রাষ্ট্র গঠনের নেতা পেয়ে গেছি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ওদের (সমন্বয়ক) যে আলোচনার দক্ষতা দেখেছি, তাতে আমরা রাষ্ট্র গঠনের নেতা পেয়ে গেছি।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, আজকে বঙ্গভবনে ওদের (সমন্বয়ক) যে আলোচনার দক্ষতা দেখেছি, তাতে আমরা রাষ্ট্রগঠনের নেতা পেয়ে গেছি।

তিনি আরও বলেন, তিন বাহিনী প্রধানরা ওদের (সমন্বয়ক) খুব প্রশংসা করেছেন।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন।

এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।

সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধির নাম দেওয়া হয়েছে।

বৈঠকে সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১০

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১১

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১২

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৪

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৫

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৬

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৭

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৮

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৯

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

২০
X