কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত ব্যক্তির পদত্যাগ

প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের মাঝে অন্যতম ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। সুবিধাবঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে নিজের অসুস্থতাকে উল্লেখ করেছেন মহিউদ্দিন আহমেদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের মাঝে তিনি ছিলেন অন্যতম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক সদ্য পরিচালিত তদন্তেও তার নাম উঠে আসে।

২০২৩ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব পান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এর আগে কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এ ছাড়াও ছাত্রাবস্থায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। সম্প্রতি মহিউদ্দিন আহমেদ এবং কমিশনে তার ঘনিষ্ঠ দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন সুবিধাবঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।

এর আগে আন্দোলনের মুখে মহিউদ্দের সাবেক ব্যক্তিগত সচিব আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গাফিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১১

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১২

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৩

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৫

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৬

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১৭

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৮

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৯

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

২০
X