কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রম ভবন ঘেরাও করল চা-শ্রমিকরা

১০ দফা দাবিতে শ্রম ভবন ঘেরাও করেছে চা শ্রমিকরা। ছবি : কালবেলা
১০ দফা দাবিতে শ্রম ভবন ঘেরাও করেছে চা শ্রমিকরা। ছবি : কালবেলা

অবিলম্বে পূর্ণ বকেয়া ৩১ হাজার ৫০০ টাকা পরিশোধ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও ভূমির অধিকারসহ ১০ দফা দাবিতে শ্রম ভবন ঘেরাও করেছে চা শ্রমিকরা।

রোববার (৩০ জুলাই) ঘেরাও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সবচেয়ে নিম্ন মজুরিতে কাজ করা শ্রমিকদের কথা কেউ মনে রাখে না। শ্রমিকরা যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আন্দোলনে নামে তখন সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে যেসব আশ্বাস ও চুক্তিবদ্ধ হন, কয়েকদিন যেতে না যেতেই তারা সেসব ভুলে যান।

বক্তারা বলেন, গত ১ মার্চ ত্রি-পক্ষীয় চুক্তির মাধ্যমে মাত্র ১১ হাজার টাকা ৩ কিস্তিতে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের বকেয়া পাওনা বঞ্চিত করার চক্রান্তের বিরুদ্ধে বাগানে বাগানে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। অবিলম্বে পূর্ণ বকেয়া পরিশোধ করা না হলে বাগানে বাগানে শ্রমিকের ক্ষোভ বিস্ফোরণে রূপান্তরিত হবে।

ঘেরাও সমাবেশ থেকে নেতৃবৃন্দ শ্রমিকের দুর্দশা লাঘব ও সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখার স্বার্থে কালবিলম্ব না করে পূর্ণ বকেয়া পরিশোধের দাবি জানান।

সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের ৬টি ভ্যালির প্রায় ৭০টি চা-বাগানের প্রতিনিধিরা রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিল করে বিজয়নগরে শ্রম ভবন ঘেরাও করে। ঘেরাও সমাবেশে সভাপতিত্ব করেন চা-শ্রমিকের ১০ দফা দাবি বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক, খাদিম চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতী।

বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সমন্বয়ক এস এম শুভ, সংগ্রাম কমিটির অন্যতম সদস্য, গাজীপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অশোক কুমার গোয়ালা, মমিনছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধা, ডালুছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বর্মা মৃধা, আজগড়াবাদ চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রতন ওড়াং, ইটা চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নূর আলম, কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তর কালোয়ার, সংগ্রাম কমিটির অন্যতম সদস্য বিশ্বজিৎ দাস, কৃষ্ণ দাস অলমিক, সন্ধ্যা রাণী ভৌমিক, বকুল ভৌমিক, প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিনিধিদল শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেয়। এ সময় শ্রম অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন, মৌলভীবাজার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম প্রতিনিধি দলের কাছে শ্রমিকদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন ও বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X