কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের কাজ করার আশ্বাস 

বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে। ছবি : কালবেলা
বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে। ছবি : কালবেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্ম ও কর্মসংস্থানের ইকোসিস্টেমের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রফেশনাল সেক্টরে ইকোসিস্টেম ঠিক করা প্রয়োজন, কোনো যুবক যেন বেকার না থাকে, বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে কাজ করবে সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্বব্যাংকের এক প্রতিনিধিদল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার আলোচনায় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগ প্রয়োজন, দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

উপদেষ্টাদ্বয়ের উদ্দেশ্যে বর্তমান সরকারের সঙ্গে দেশ পুনর্গঠনে বিশ্ব ব্যাংকের নানাবিধ ভিশনারি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে শেক।

তিনি বলেন,‘বর্তমান তরুণ প্রজন্ম অদম্য। সঠিক যত্ন নিলে, তারা হতে পারেন দেশ গড়ার অন্যতম জনশক্তি।’ ডিজিটাল দুনিয়ায় তাদের দক্ষ করে গড়ে তুলতে নানান যুগপোযোগি প্রস্তাবনার কথাও উল্লেখ করেন তিনি।

উপস্থিত বিশ্বব্যাংকের অন্যান্য সদস্যদের মধ্যে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায় ডিজিটাল জবস এবং ডিজিটাল নিরাপত্তার নানান দিক তুলে ধরেন। তার আলোচনায় গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ডিজিটাল এমপ্লয়মেন্টের বিষয়টিও।

তরুণদের প্রশিক্ষণ এবং তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের উদ্যোগ প্রজেক্ট- ‘আর্ন (EARN)’। রুট পর্যায়ে সকল তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ জশ।

সর্বোপরি, তরুণদের যুগপোযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নত বিশ্বের সঙ্গে ডিজিটালি বাংলাদেশের সব অঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X