কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সুসংবাদ দিলেন আবহাওয়াবিদ পলাশ

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পুরোনো ছবি
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পুরোনো ছবি

উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। বিলীন হয়ে গেছে বাড়িঘর। জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুঁটছেন বন্যার্তরা।

এর মধ্যেই বন্যা দুর্গতদের উদ্ধারে ও ত্রাণ দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহ। এ ছাড়াও ব্যক্তি উদ্যোগেও মানবিক কাজে লেগে পড়েছেন অনেকে।

এমন পরিস্থিতিতে সুসংবাদ দিয়েছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শনিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে পলাশ লিভেন, ফেনী ও কুমিল্লা জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য সুসংবাদ। আগামীকাল রোববার থেকে বন্যার পানি দ্রুত নামা শুরু করার আশা করা যাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রাপ্ত গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত মানচিত্র। এই চিত্রে দেখা যাচ্ছে যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বৃষ্টি হয়নি বললেই চলে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার শুরু থেকে বিভিন্ন তথ্য দিয়ে আসছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল। চলমান বন্যার জন্য চারটি প্রাথমিক কারণও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১০

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১১

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১২

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৩

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৪

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৫

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৬

তবে কি আজ নেইমারের দিন?

১৭

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৮

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৯

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

২০
X