কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিতদের জন্য বিমানবাহিনীর মেডিকেল ক্যাম্প স্থাপন

ফেনীর ছাগলনাইয়াতে মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে বাংলাদেশ বিমানবাহিনী। ছবি : আইএসপিআর
ফেনীর ছাগলনাইয়াতে মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে বাংলাদেশ বিমানবাহিনী। ছবি : আইএসপিআর

ফেনীর ছাগলনাইয়াতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে বাংলাদেশ বিমানবাহিনী।

রোববার (২৫ আগস্ট) থেকে মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছে বাহিনীটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বন্যাদুর্গত এলাকা ফেনী থেকে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী নারীসহ অন্যান্য মুমূর্ষু রোগীদের বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিমানবাহিনী ঘাঁটি বাশারে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিৎিসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ১২টি হেলিকপ্টার ও ৫টি পরিবহন সার্বক্ষণিক প্রস্তুত আছে। এ ছাড়াও ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজম্যান্ট সেল চালু করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X