স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানকে খেলা শেখাল বাংলাদেশের মেয়েরা

গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : বাফুফে
গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : বাফুফে

মেয়েদের ফুটবলে রীতিমতো দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তার ধারাবাহিকতা দেখা গেল এবার ২০২৬ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও। দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশের মেয়েরা ১২-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ভুৃটানকে।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ সাফ। বাংলাদেশের তিন ফুটবলার হ্যাাটট্রিক করেছেন। যার মধ্যে মোসাম্মৎ মুনকি আক্তার করেছেন চার গোল। আলপি আক্তার, শ্রীমতি তৃষ্ণা রানীর পা থেকে এসেছে তিনটি করে গোল। একটি করে গোল করেছেন অর্পিতা বিশ্বাস অর্পি ও মামনি চাকমা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় ২৭ মিনিটে। কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন মামনি চাকমা। ১৮ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। ৪৩ মিনিটে গোল করেছেন শ্রীমতি তৃষ্ণা। প্রথমার্ধের শেষভাগে এসে জোড়া গোল করেন মোসাম্মৎ মুনকি আক্তার। ৪৫ মিনিটের পর অতিরিক্ত দ্বিতীয় ও তৃতীয় মিনিটে মুনকির দুই গোলে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ৫৪ মিনিটে তৃষ্ণা মনি করেন দলের পঞ্চম গোল। ৫৭ মিনিটে ভুটান গোলরক্ষক পরিবর্তন করেভ। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে তছনছ করে দেয় আলপি-মুনকিরা। পঞ্চম গোল হজম করার পর গোলরক্ষক পরিবর্তন করেছে ভুটান। সোনাম শোডেনের পরিবর্তে গ্লাভস হাতে নিয়েছেন কেলজাং ওয়াংমো। তাতেও কাজের কাজ কিছু হয়নি। ১২-০ গোলের বিশাল জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলপি আক্তার।

নারী সাফে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে এখন পর্যন্ত ছয় টুর্নামেন্টের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশ-ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। গত বছর ঢাকায় নারী সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলেও শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ ১২-০ গোলে জিতে অনেকটাই এগিয়ে গেছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। ৪ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। চার দলের টুর্নামেন্টের সেরা দুই দল ফাইনাল খেলবে ৬ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X