কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থব্যয় না করেও বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পারেন: শায়খ আহমাদুল্লাহ

বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত কাজের তত্ত্বাবধান করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত কাজের তত্ত্বাবধান করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

অর্থ দিয়ে না হলেও স্বেচ্ছাশ্রম দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক কমেন্টের মাধ্যমে এ আহ্বান জানান। কমেন্টে তিনি লেখেন, আপনি চাইলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পারেন অর্থব্যয় না করেই।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে বন্যাদুর্গতদের কাছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার বেশকিছু ছবি প্রকাশ করেন তিনি। পোস্টের শিরোনামে তিনি লেখেন, আপনাদের আমানত পৌঁছে যাচ্ছে বানভাসী মানুষের কাছে।

মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, আপনি চাইলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পারেন অর্থব্যয় না করেই। আগামীকাল এবং পরশু দুই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় স্বেচ্ছাশ্রম দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারেন।

তিনি আরও লেখেন, যেহেতু এটি পরিশ্রমসাধ্য কাজ, এজন্য আমরা কায়িক শ্রমে সক্ষম এ ধরনের মানুষকেই আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষভাবে তরুণদের আহ্বান জানাচ্ছি।

কমেন্টে আরও উল্লেখ করা হয়, প্যাকেজিংয়ের স্থান মাদরাসাতুস-সুন্নাহ। সবাই সেখানে উপস্থিত হয়ে যেতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।

মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা: ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X