কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মৃদু তাপপ্রবাহ, বাড়তে পারে বৃষ্টি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঢাকাসহ দেশের ২২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আট বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি বেড়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে দেশের কোনো কোনো অঞ্চল থেকে তাপপ্রবাহ কমতে পারে।

সোমবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১০

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১১

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১২

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৩

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৪

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৭

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৮

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৯

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

২০
X