শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন

বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাফওয়া সভানেত্রী সালেহা খান। ছবি : সংগৃহীত
বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাফওয়া সভানেত্রী সালেহা খান। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী এবং চলমান বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত আহত ও অসুস্থ মানুষদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান।

মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।

এ সময় সালেহা খান কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে তিনি বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঠিক সেবা প্রদানের জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, এসব গর্ভবতী মহিলাদের আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের অত্যন্ত সাহসী অভিযানের মাধ্যমে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়।

এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদকসহ বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X