কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ছবি : সংগৃহীত
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ছবি : সংগৃহীত

‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নিয়ে সম্প্রতি কালবেলাসহ কয়েকটি মিডিয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ প্রতিবাদ জানায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

প্রতিবাদে তারা লিখেছে, সম্প্রতি, দেশের কয়েকটি গণমাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন ও ঢাকার প্রাচীনতম পাঁচ-তারকা হোটেলের বিরুদ্ধে কিছু প্রতিবেদন উঠে এসেছে।

হোটেলের প্রাক্তন কর্মচারীদের কোনো এক কথিত গোষ্ঠী এসব প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো সরবরাহ করেছে, যারা দেশের বর্তমান পরিস্থিতিকে নিজেদের সুবিধায় ব্যবহারের চেষ্টা করছে এবং হোটেলের সামনে প্রতিবাদ মিছিল করে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত করে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।

এর ধারাবাহিকতায়, কয়েকটি গণমাধ্যম হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত বিভিন্ন মিথ্যা অভিযোগ কোনো প্রকার যাচাইবাছাই ছাড়াই প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম-সচিব) এস এম তরিকুল ইসলাম বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে আমি অভিযোগকারী ব্যক্তিদের এ ধরনের অনৈতিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।

এসব প্রাক্তন কর্মচারীদের মধ্যেই কিছু ব্যক্তি যারা পূর্ববর্তী শাসনের সাথে বিভিন্নভাবে জড়িত ছিল, তাদের দ্বারা এই ঘটনাগুলো প্ররোচিত হচ্ছে এবং তারা এর আগেও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে পুনর্বহালের জন্য হোটেল ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেছে। অতঃপর বিষয়গুলো তারা বারবার অস্বীকারও করেছে। আমি আনিত অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ও হোটেলের কর্মচারীরা এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন এবং এসব প্রাক্তন কর্মচারীদের হুমকি থেকে স্টাফ, দেশি-বিদেশি অতিথি এবং হোটেলের সম্পত্তি রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থা ও হোটেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এসব বিষয়ে কেবলমাত্র সঠিকভাবে যাচাইকৃত সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১০

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১১

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১২

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৩

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৬

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৭

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৮

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৯

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
X