কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবারও চলবে মেট্রোরেল

পুরোনো ছবি
পুরোনো ছবি

মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার থেকে শুক্রবারও চলবে মেট্রো। খুব দ্রুত এটা কার্যকর করা হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমটিএসল থেকে বলা হয়েছে, শুক্রবারের মেট্রো চলাচল নিয়ে এখনো ঘোষণা হয়নি। উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

আরও বলা হয়েছে, এর মধ্যেই স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে।

বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X