বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

একদিনে ৯৮৫৭ বন্যার্তকে চিকিৎসা দিয়েছে সশস্ত্র বাহিনী

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি : সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৯টি মেডিকেল টিম, ১টি সেনা ক্লিনিক বন্যাদুর্গতদের নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (০১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বন্যার কারণে স্বাস্থ্য সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় এ পর্যন্ত ৪২ হাজার ১১৩ জনকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। এ ছাড়া সশস্ত্র বাহিনী বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনী সর্বমোট ৪৮ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৫২ হাজার ৫১৫ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ৪৫০ জনকে রান্না করা খাবার দিয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ২০ হাজার পিস পোশাক ও ৮ কার্টন ওষুধ বিতরণ করেছে। এ সময় সশস্ত্র বাহিনী ১০টি হেলিকপ্টারের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

এ ছাড়াও বন্যাদুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষে সশস্ত্র বাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যাদুর্গত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর ২টি, বিমানবাহিনীর ১টি এবং কোস্টগার্ডের ১টিসহ সর্বমোট ৩৪টি ক্যাম্প মোতায়েন রয়েছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X