কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত

ড. ইউনূসের সঙ্গে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। ছবি : সংগৃহীত
ড. ইউনূসের সঙ্গে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। এ সময় রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নেবে কুয়েত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপসাগরীয় দেশটির বিদায়ী দূতের প্রশংসা করে বলেন, “তিনি ‘বাংলাদেশের চমৎকার বন্ধু’ এবং আশা প্রকাশ করেন যে, তিনি আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ‘কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তোলার আশা করছে। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ বাংলাদেশ থেকে আরও নিয়োগ দিতে আগ্রহী। আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই। কুয়েতে বর্তমানে ৫ হাজারের বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে।

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X