কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের ডিজির অপসারণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণের দাবিতে  বিক্ষোভ সমাবেশ করছে অধিদপ্তরটির কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে অধিদপ্তরটির কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : কালবেলা

সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে অধিদপ্তরটির কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চার থেকে শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিক্ষুব্ধরা বলেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না থাকা এই কর্মকর্তা বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ থেকে অনতিবিলম্বে অপসারণ করে তার পরিবর্তে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দায়িত্ব গ্রহণের পর ২০ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু সভায় মহাপরিচালক তার নির্বাচিত কিছু ব্যক্তিকে নিয়ে গোপনে সব আয়োজন শেষ করেন। এ ছাড়া সভায় তিনি তার পছন্দের মাত্র ৬ জন ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন, যাদের সবার কাছ থেকেই সভার দিন সকালবেলা বক্তব্যের স্ক্রিপ্ট জমা নেন।

স্থানীয় বিতর্কিত সাবেক সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিলের সুপারিশে মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে তিন মাস হতে চললেও তিনি ছয়-সাত বছর ধরে একই শাখায় কাজ করা এবং বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীদের এখনো বদলি করেননি। সব বিতর্কিত, দুর্নীতিবাজ ও পদলোভী কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি তার মহাপরিচালক পদ ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

নতুন র্কমসূচি ঘোষণা করে প্রধান সমন্বয়ক মো. আব্দুর রজ্জোক সিদ্দিকী বলনে, ৫ সপ্টেম্বেররে মধ্যে অপসারণ না হলে আগামী ০৮ সপ্টেম্বের হতে প্রাথমকি শিক্ষা অধদিপ্তরসহ মাঠ র্পযায়ের সকল দপ্তরে (বিদ্যালয় বাদে) মহাপরিচালকের অপসারণের দাবিতে ব্যানার টানানো, ০১ ঘণ্টার র্কমবরিতি ও কালো ব্যাজ ধারণ র্কমসূচি পালনের ঘোষণা দেন তিনি।

ওই সমাবেশে অধদিপ্তররে বিভিন্ন র্পযায়ের র্কমর্কতা ও র্কমচারীরা মহাপরিচালকের অপসারণ চেয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা হলেন, নাসিমা বগেম (পরিচালক), আলেয়া ফেরদৌসী শিখা (উপপরিচালক), আব্দুল আলীম (উপপরিচালক), নুরুল ইসলাম (উপপরিচালক), এনামুল হক (সহকারী পরিচালক), সহকারী সুপারিনটেনডেন্ট মো. আব্দুস সেলিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম তকিবুল ইসলাম, র্কমচারীদের সমিতির পক্ষ হতে মো. আব্দুল হালিম, খায়ের আহমদ মজুমদার (সাধারন সম্পাদক), আব্দুল মতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X