কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থরক্ষাকারী বিনিয়োগকে স্বাগত জানাই : উপদেষ্টা নাহিদ

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় স্বার্থরক্ষা করে এমন যে কোনো বিনিয়োগকে স্বাগত জানানোর কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে প্রাপ্ত নতুন বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন উপদেষ্টা নাহিদ।

নাহিদ ইসলাম হেলেন লাফেভের উদ্দেশে বলেন, ছাত্রদের প্রতিনিধি হয়ে সরকারে এসেছি। তাই দৃষ্টিভঙ্গি একই আছে শুধু কাজের পদ্ধতি পরিবর্তন হয়েছে। আমরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছি।

চার্জ দ্য অ্যাফেয়ার্স উপদেষ্টার কাছে তার দুই মন্ত্রণালয় সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, মন্ত্রণালয় দুটোর প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা ভাবছি। সে অনুযায়ী প্রস্তাবনা তৈরি করে কাজ করা হচ্ছে।

হেলেন লাফেভ গণমাধ্যমের স্বাধীনতা বিশেষ করে সাইবার সিকিউরিটি আইন বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। বিগত বছরগুলোতে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে নিচের দিকে ছিল। বিগত দিনে বাংলাদেশে সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হয়েছে। আমরা দেখেছি সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে কী প্রহসন করা হয়েছে। বিগত সরকার বেশ কিছু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে বিশেষ করে সাইবার নিরাপত্তা আইন। আমরা এই আইন নিয়ে কাজ করছি। মূল কথা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখব না।

হেলেন লাফেভ সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ওয়েজ বোর্ড নিয়ে অসন্তোষ আছে, বেতন কাঠামো কম হ‌ওয়ায় তরুণরা সাংবাদিকতার পেশায় আকর্ষণ হারাচ্ছে তাই ওয়েজ বোর্ড সংস্কারের চিন্তাভাবনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চলমান যৌথ প্রকল্প অব্যাহত রাখার পাশাপাশি নতুন ক্রিয়েটিভ কোনো প্রকল্প নেওয়া যায় কি না সে বিষয়ে ভেবে দেখব বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কমার্শিয়াল কাউন্সেলর জন ফে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোম্পানির মেটা, গুগল, মাইক্রোসফট, ওরাকলের বিনিয়োগ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থরক্ষা করে যে কোনো বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি এই কোম্পানিগুলোর ডেটা সেন্টার ভারতের পরিবর্তে বাংলাদেশে স্থাপনেরও অনুরোধ জানানো হয় প্রতিনিধি দলকে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সেলর এরিখ জিলান, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার, পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক কর্মকর্তা স্টিফেন ইবেলি, প্রটোকল সুপারভাইজার নিশাত তাসনিম এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১০

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১১

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১২

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৩

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৪

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৫

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৬

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৮

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

২০
X