কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

রংপুরে জিলা স্কুল মাঠে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
রংপুরে জিলা স্কুল মাঠে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রংপুরে জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে যখনই এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয় নাই। রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।

তিনি বলেন, যখন ৯৬ সালে ক্ষমতায় এসেছিলাম, তখনো মঙ্গা ছিল না কিন্তু ২০০১ সালে যখন ওই খালেদা জিয়া ক্ষমতায় আসে, ২ হাতে টাকা-পয়সা লুট করে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আবার দেশে মঙ্গা শুরু হয়।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

মহাসমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১টা ১৩ মিনিটে রংপুরে পৌঁছান। তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হ্যালিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে সার্কিট হাউসে যান তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জনসমাবেশে যোগ দেন শেখ হাসিনা।

আরও পড়ুন : রংপুরে ২৭ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এর আগে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মাধ্যমে দুপুরে মহাসমাবেশ শুরু হয়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X