কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল : দূতাবাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সফরকারী উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগগুলোকে সহায়তার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়।

মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে বলা হয়েছে, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।

এতে বলা হয়, সফররত মার্কিন আন্তঃসংস্থা প্রতিনিধি দলটি ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেছেন।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ট্রেজারি বিভাগের সহকারী সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু, ইউএসএআইডি এশিয়ার উপসহকারী প্রশাসক অঞ্জলি কাঊর ও মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

সফরকালে ইউএসএআইডি উন্নয়ন, শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০ কোটির বেশি মার্কিন ডলারের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে।

ইউএসএআইডি বাংলাদেশি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ২০২১-২০২৬ সাল পর্যন্ত প্রায় একশ’ কেটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশের জনগণের জন্য অন্তর্বর্তী সরকারের অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রূপরেখা পরিকল্পনার এ সময়ে তহবিলের এই নতুন কিস্তিটি সহায়ক হবে বলে দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১০

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১১

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১২

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৩

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৪

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৫

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৬

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৭

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৮

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৯

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

২০
X